Advertise
সিলেটটুডে ডেস্ক : সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয়। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ১৭১টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়। নৌকা প্রতীকের প্রার্থী তানভীর শাকিল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। অন্যদিকে, ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ৪৬৮ ভোট।
বিস্তারিত