সিলেটটুডে ডেস্ক

০৮ ফেব্রুয়ারি , ২০২১ ১৮:৪৪

লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

‘মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ পালন করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, এবং শোভাযাত্রা পরবর্তি সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠিত হয়।

‘উন্নত সমাজ বিনির্মাণে সকলের গ্রন্থাগারের সাথে সম্পর্ক থাকা জরুরী’ উল্লেক করে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী বলেন, শিক্ষার্থীদের মধ্যে নের্তৃত্বের গুণাবলি, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, খেলাধুলা ইত্যাদি বিষয়ে জ্ঞানের বিস্তার ঘটাতে হলে তারা যেন আগ্রহ, উৎসাহ ও আনন্দ নিয়ে বই পড়ে সে ব্যবস্থা করতে হবে। বই পড়ে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে সত্যিকারের মানুষ হতে হবে, এবং সেই জ্ঞান সম্পন্ন নের্তৃত্ব, দূরদর্শীতা, সততা ও দেশপ্রেমের মাধ্যমেই একটি উন্নত সমাজ গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে।

আলোচনায় সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক বলেন, মানুষকে আলোকিত করতে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পাঠ্যপুস্তকের পাশিপাশি অন্যান্য বইও বেশি বেশি পড়তে হবে। তিনি বলেন, যে জাতি যতবেশী উন্নতির পথে এগিয়েছে জ্ঞানার্জনের লক্ষ্যে তারা ততবেশী পাঠাভ্যাস ও গবেষণায় মনোনিবেশ করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই বলেন, গ্রন্থাগারের মাধ্যমেই জাতি জানতে পারে বিশ্বের বিভিন্ন জনপদের ইতিহাস ও ঐতিহ্য। বৈশ্বিক বিবর্তন এবং বিজ্ঞানের মাধ্যমে আজকের উন্নত বিশ্বের ইতিহাস লিপিবদ্ধ আছে গ্রন্থে।

উল্লেখ্য, লিডিং ইউনিভার্সিটির রাবেয়া খাতুন চৌধুরী কেন্দ্রীয় লাইব্রেরীকে একটি আধুনিক গ্রন্থাগারে পরিণত করতে ই-বুক ও ই-জার্নাল লাইব্রেরীতে রয়েছে। লাইব্রেরীকে আরো অত্যাধুনিক করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কমচারীবৃন্দ সার্বিক চেষ্টা করে যাচ্ছেন।

মানবিক মূল্যবোধের বিকাশ গ্রন্থাগারের মূল উদ্দেশ্য গুরুত্বারোপ করে আলোচনায় আরও বক্তব্য রাখেন, লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, এবং রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (্এডমিশন) মো. কাওসার হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান গ্রন্থাগারিক ড. মো. রাশেদুল আজিম, এফসিএস।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত