শাবি প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২১ ২১:৫৮

শাবিতে ৩০ হাজার বৃক্ষ রোপণ

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বাষির্কী উপলক্ষে সিলেট বন বিভাগের সহযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হল প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের সামনে বিভিন্ন দেশিয় বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

এর আগে বন বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে সিলেট বিভাগে পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শাবিপ্রবি ক্যাম্পাসে ত্রিশ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় মুজতবা আলী হলের পাশের টিলায় একটি ফলজ বাগান করা হয়েছে। আগামী এক বছরে আরো ত্রিশ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ার সাদাত, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, শাবিপ্রবি বন ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান, সহকারী হল প্রভোস্ট মো. দেলোয়ার হোসেন ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনসহ সিলেট জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত