শাবি প্রতিনিধি

১৯ আগস্ট, ২০২১ ১৮:৫৭

শাবির নতুন সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোস্তাক ও জাফরিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিন্ডিকেটে নতুন সদস্য হিসেবে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তাক আহমেদ ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ (লিজা) কে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

তিনি বলেন, ডিন ও হল প্রভোস্ট ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্যদের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে অধ্যাপক ড. মোস্তাক আহমেদ ও সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ (লিজা) কে আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত