২৯ অক্টোবর, ২০২১ ২১:০২
লিডিং ইউনিভার্সিটির ৬৬তম সিন্ডিকেট সভা ২৯ অক্টোবর সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
সভায় লিডিং ইউনিভার্সিটির বঙ্গবন্ধু চত্তরে বিশ্ববিদ্যালয় গেইট, গার্ডরুম এবং ল্যান্ডস্ক্যাইপ নির্মাণ বাজেট, জাপানের ন্যাশনাল ইউনিভার্সিটি কর্পোরেশন কিউশো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ডিজাইনের গ্র্যাজুয়েট স্কুল অব ডিজাইন এর সাথে লিডিং ইউভিার্সিটির ফ্যাকাল্টি অব মর্ডান সায়েন্স একাডেমিক কো-অপারেশন, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অব ইন্ডিয়া এন্ড লিডিং ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আমেরিকার গ্লোবাল সেন্টার ফর ইন্নোভেশন এন্ড লার্নিং এর সাথে লিডিং ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষরসহ ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৯তম সভা এবং ১৪তম অর্থ কমিটির সভাসহ অন্যান্য সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি বর্ধিতকরণ, পদোন্নতি ও নিয়োগের অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এতে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবির, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাশ, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য প্রফেসর ড. মো. কবির হোসেন, সিন্ডিকেট সদস্য সচিব লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম এবং লিডিং ইউনিভার্সিটির অর্থ ও হিসাব দপ্তরের ইনচার্জ রজত কান্তি চক্রবর্তী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য