১২ ডিসেম্বর, ২০২১ ২১:২৭
সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘ভর্তি মেলা’ (এডমিশন ফেয়ার) এর সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ সোমবার অবধি মেলা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে আজ রোববার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জনসংযোগ শাখা জানায়, শনিবার সকাল থেকে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গনে ভর্তি মেলা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন মেলার উদ্বোধন করেন। এ সময় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগের ৭টি স্বতন্ত্র স্টল রয়েছে। স্টলগুলোতে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলগণ অবস্থান করছেন। ভর্তি মেলা উপলক্ষে এডমিশন ফিতে ৫০ থেকে ১০০ ভাগ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়াও শিক্ষার্থীদের ফলাফলের উপর ভিত্তি করে টিউশন ফিতেও দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়।
ভর্তি মেলা চলাকালে যেসব শিক্ষার্থী ভর্তি হচ্ছেন, তাদের মধ্য থেকে ৩ জনকে লটারির মাধ্যমে প্রদান করা হবে স্মার্টফোন। শুধু তাই-ই নয়, প্রত্যেক দর্শনার্থীদের জনও আছে বিশেষ গিফট। মেলায় আসা দর্শনার্থীরা মোবাইল নাম্বার নিয়ে মেলার শেষদিকে হবে র্যাফেল ড্র। এর মাধ্যমে ৫ জনকে স্মার্টওয়াচ প্রদান করা হবে।
এই ভর্তি মেলা সোমবার সন্ধ্যা ৭টা অবধি চলবে। শুধুমাত্র মুসলিম সাহিত্য সংসদেই নয়, একইসাথে মেলা চলছে সিলেট শহরতলির বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসেও।
ভর্তি মেলা প্রসঙ্গে মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, এই মেলার মাধ্যমে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিশ্বমানের শিক্ষাব্যবস্থা ও সুযোগ-সুবিধার কথা সহজেই জানতে পারছে শিক্ষার্থীরা।
আপনার মন্তব্য