সিলেটটুডে ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২১ ২০:০১

লিডিং ইউনিভার্সিটিতে 'মুক্তির সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা'

বিজয়ের মাসে লিডিং ইউনিভার্সিটিতে 'মুক্তির সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা-২০২১' অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) লিডিং ইউনিভার্সিটির সোস‍্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে সিলেটের পাইলট স্কুল, অগ্রগামী গার্লস স্কুল এন্ড কলেজ এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আলাদা তিনটি বিভাগে এ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পরবর্তীতে সোস‍্যাল সার্ভিসেস ক্লাব সদস্য দীপ্ত তালুকদারের সঞ্চালনায় এক মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান আয়জন করা হএ। অনুষ্ঠানে সোস্যাল সার্ভিসেস ক্লাবের ২০২১-২২ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত