শাবিপ্রবি প্রতিনিধি

৩০ আগস্ট, ২০২২ ১৪:১২

রূপক ও ইফতির চিকিৎসায় সহায়তা দিল ময়মনসিংহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মুজিবুর রহমান রূপক কিডনি জটিলতায় এবং নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহসিন তাবাসসুম ইফতি হজকিন্স ক্যান্সারে আক্রান্ত। তাদের চিকিৎসা সহায়তা বাবদ ১০ হাজার টাকা করে উভয়কে ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছে ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশন।

সোমবার (২৯ আগস্ট) বিকালে এ টাকা হস্তান্তর করা হয়েছে বলে জানান সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আশরাফুল আলম।

তিনি বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে চ্যারিটি ফান্ড থেকে প্রাপ্ত অর্থ 'মুজিবুর রহমান রূপক এবং ইফতির'চিকিৎসার জন্য প্রদান করা হয়েছে। তাদের দুই জনকে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। এতে লোকপ্রশাসন বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম এবং নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আ.ফ. ম জাকারিয়ার কাছে এ টাকা হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মুজিবর রহমান রূপকের কিডনি প্রতিস্থাপনের জন্য অনেকদিন ধরে ফান্ড কালেকশন করা হচ্ছে। ইতিমধ্যে তাকে চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে। তবে চিকিৎসা শুরুর আগে ভারতীয় চিকিৎসকরা সবগুলো পরীক্ষা আবারো করার সিদ্ধান্ত নেয়। টেস্টের রিপোর্টে হৃদপিণ্ডে নানান জটিল সমস্যা দেখা দেয়ার ফলে ডাক্তার দ্রুত অপারেশন করার সিদ্ধান্ত নেয়। হৃদপিণ্ডে জটিল অপারেশন করার ফলে প্রায় অতিরিক্ত ১০ লাখ টাকা খরচ হয়ে যায়। এতে তার কিডনি প্রতিস্থাপনের চিকিৎসার বাজেটের অর্থের ঘাটতি পরে যায়। রূপকের আত্মীয়-স্বজন, শিক্ষক, বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়রসহ সকলেই আবারও অর্থ সহায়তার আহ্বান করেছেন।

অপরদিকে নৃবিজ্ঞান বিভাগের 'ইফতি' বেশ অনেক দিন যাবত ক্যান্সারে আক্রান্ত। তার কেমোথেরাপির বাবদ প্রাথমিক ১৫ লক্ষ টাকার প্রয়োজন ছিল সেটা ইতো মধ্যে ১৩ লক্ষ ২০ হাজার টাকা অর্থ সংগ্রহ হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত