১৫ ডিসেম্বর, ২০২২ ১৬:৫৪
যথাযথ মর্যাদায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মহান দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ -রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচি গুলোর মধ্যে রয়েছে- শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, ৭টা ৫০মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এরপর সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে বিজয় শোভাযাত্রা বের করা হবে। পরে একই স্থানে সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ১১টায় হ্যান্ডবল গ্রাউন্ডে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
আপনার মন্তব্য