সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২২ ১১:২৭

আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), অডিটোরিয়ামে সকাল ৯.৩০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহিদ এবং ২ লক্ষ নারী মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

এরআগে শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসের তাৎপর্য নিয়ে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় সেনাপ্রধানের বাণী পাঠ করে শোনানো হয়।

দিবসের আলোচনায় উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব.) বলেন, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। একুশ শতকের চ্যালেঞ্জ এবং চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় তার পাঠক্রম ক্রমাগত উন্নয়ন করে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে গুণগত উন্নয়ন ব্যতীত স্বাধীনতার স্বপ্ন কখনো বাস্তবায়ন করা যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন (অব.); রেজিস্ট্রার কর্নেল বদরুল আহসান (অব.); বিশ্ববিদ্যালয়ের ডিন; বিভাগীয় প্রধান; শিক্ষক; কর্মকর্তা; শিক্ষার্থী ও কালচারাল ক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত