শাবিপ্রবি প্রতিনিধি  

১৮ ডিসেম্বর, ২০২২ ০০:৪৪

শাবিপ্রবিতে গ্রাফিতি চিত্রে বিজয়ের আমেজ

একাডেমিক ভবনে গ্রাফিতি চিত্র অঙ্কনের মাধ্যমে ‘বাঙালি সংস্কৃতি’ তুলে ধরে বিজয়ের উল্লাসে মেতেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (১৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া।

তিনি জানান, দেশের ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নামক একটি কোর্স থেকে তারা অনুপ্রাণিত হয়েই নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (২৬তম ব্যাচ) শিক্ষার্থীরা এ গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নেয় । এতে প্রাগৈতিহাসিক, প্রাচীন, ব্রিটিশ, পাকিস্তান আমল ও বাংলাদেশ সময়ের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে।

তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি এর নিচতলায় নৃবিজ্ঞান বিভাগের পাশ্ববর্তী দেয়ালগুলোতে এ গ্রাফিতি গুলো অংকন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) এ গ্রাফিতি চিত্রের উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আপনার মন্তব্য

আলোচিত