সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০২৪ ০৪:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য উপাচার্য হিসেবে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে সূত্র জানিয়েছে।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর উপ-উপচার্য ও ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক।

ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করা অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।

গত ১০ আগস্ট ২৯তম উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল পদত্যাগ করলে ঢাবির উপাচার্য পদ শূন্য হয়। তবে এখনো দায়িত্বে আছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

আপনার মন্তব্য

আলোচিত