সিলেটটুডে ডেস্ক

২৬ ফেব্রুয়ারি , ২০২৫ ১৭:৪৫

সংঘর্ষ-উত্তেজনার মধ্যে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

সংঘর্ষ-উত্তেজনার মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংসদ আত্মপ্রকাশ করেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এই নতুন ছাত্র সংসদ আত্মপ্রকাশ করে।

নতুন ছাত্র সংগঠনের আহ্বায়ক পদে আছেন আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব পদে জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখপাত্র আশরেফা খাতুন ও মুখ্য সংগঠক পদে তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী দায়িত্ব পালন করবেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটিতে আহ্বায়ক পদে আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব পদে মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম ও মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।

এদিকে, সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাবির মধুর ক্যান্টিন প্রাঙ্গণে ব্যাপক গোলযোগের সৃষ্টি হয়। স্লোগান পাল্টা স্লোগান দেয় দুই পক্ষ। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কমিটি গঠনের প্রতিবাদ করতে থাকে। এই সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে কয়েকজন আহত হয়।

আপনার মন্তব্য

আলোচিত