০৬ মে, ২০২৫ ১৫:১২
এমসি কলেজে শিক্ষার্থীদের অধিকার, মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে কাজ করার লক্ষ্যে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘Mcian Students Network (MSN)’ নামের একটি নতুন সংগঠন।
কলেজের অধ্যক্ষ মো. আবুল আনাম রিয়াজ MSN-কে অফিসিয়ালি অনুমোদন দিয়ে সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটি একটি অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। আমরা চাই, ক্যাম্পাসের সকল শিক্ষার্থীকে নিয়ে এমন একটি নেটওয়ার্ক গড়ে উঠুক, যা মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, MSN কোনো বিভাগভিত্তিক সংগঠন নয়। এখানে এমসি কলেজের যেকোনো শিক্ষার্থী যুক্ত হতে পারবে। ক্যাম্পাসে অভ্যন্তরীণ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সংগঠনটি সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান নেবে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় MSN সোচ্চার থাকবে এবং অসহায় ও অসুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।
এছাড়া, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা, সম্মাননা প্রদান এবং উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশে MSN কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে সংগঠনটি একটি ‘স্টুডেন্ট-ফ্রেন্ডলি’ লাইভ তথ্য সহায়তা কেন্দ্র চালু করবে, যেখানে নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যেকোনো তথ্য জানতে ও জানাতে পারবে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা রিয়াদ আহমেদ মিনহাজ বলেন, “Mcian Students Network একটি অরাজনৈতিক, মানবিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক সংগঠন। আমরা চাই, ক্যাম্পাসে একতা, সচেতনতা, নেতৃত্ব ও সহযোগিতার পরিবেশ গড়ে উঠুক। বিশেষ করে এমসি কলেজের শিক্ষার্থীদের সাথে অভ্যন্তরীণ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব।”
তিনি আরও জানান, যেকোনো তথ্য জানতে বা জানাতে MSN-এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন MSN-এর সদস্য ও ডিগ্রিতে অধ্যয়নরত আরমান আনসারি, আরমানুর রহমান মাহি, ববি, মাহি আহমেদ, জাকির আহমেদ, আদনান আহমেদ, মাসুম আহমেদ, খালেদ আহমেদ, আবির আহমেদ ও নাহিদ।
আপনার মন্তব্য