১৬ মে, ২০২৫ ২০:০২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে অধ্যাপক এস এম এ ফায়েজ এ তথ্য জানান।
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিচালনায় বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়া, আবাসন সংকট নিরসনে শিগগিরই অস্থায়ী হল নির্মাণ শুরু হবে বলে জানানো হয়েছে।
দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
অর্থ মন্ত্রণালয় ও উপদেষ্টা কার্যালয়ের সাথে আলোচনা করে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে এসে এ সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
আপনার মন্তব্য