২৮ এপ্রিল, ২০১৮ ১৪:০২
দরিদ্র বিচারপ্রার্থীদের কাছে আইনগত সেবা প্রদানের লক্ষে প্রতিবছরের ২৮শে এপ্রিল দেশব্যাপী জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন ও বিচার বিভাগ প্রতিষ্ঠার পর থেকে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করে আসছে।
‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসেও আপোষ হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর এই বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৮’ পালন করা হয়। দিবসটি উপলক্ষে সিলেট জেলা জজকোর্ট আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ এবং আইনগত বিভিন্ন বিষয়ে প্রকাশনা ও লিফলেট বিতরণ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটি।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা মনোজ্ঞ নাটক পরিবেশন করে।
আপনার মন্তব্য