সিলেটটুডে ডেস্ক

২৮ এপ্রিল, ২০১৮ ১৪:৪৪

লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটির ২০তম একাডেমিক কাউন্সিল এবং ৫৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল শুক্রবার এবং ২৮ এপ্রিল শনিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বোর্ড রুমে একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

সভায় লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, ইউনিভার্সিটি অব এশিয়া পেসিফিক এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ.এন.এম. মেশকাত উদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন প্রফেসর ড. গাজী আব্দুল্লাহেল বাকী, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নজরুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হান্নান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. রাশেদ তালুকদার, বোর্ড অব ট্রাস্টিজের সচিব মেজর (অব:) শায়েকুল হক চৗধুরী ও লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস উপস্থিত ছিলেন।
     
একাডেমিক কাউন্সিলের সভায় আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল আহসান, ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মো. জহুরুল আলম, সিনিয়র প্রফেসর, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক এবং আইকিউএসি এর ডিরেক্টর উপস্থিত ছিলেন।    
 
সিন্ডিকেট সভায় শিক্ষক এবং কর্মকর্তা নিয়োগের অনুমোদন, লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল এর ২০তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার মন্তব্য

আলোচিত