২৮ এপ্রিল, ২০১৮ ২০:২৬
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র- IQAC (Institutional Quality Assurance Cell) এর উদ্যোগে ২৬, ২৭ ও ২৮ এপ্রিল তিন দিন ব্যাপী “Training on Curriculum concept, Models and Development Strategy ” শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে।
IQAC, SIU এর পরিচালক জনাব একরামুল ফারুক এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন।
কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিচালক GTI, অধ্যাপক ড. এম মোজাহার আলী, ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অধ্যাপক সৈয়দ মুয়ীজুর রহমান, ডিন, মানবিক অনুষদ, এসআইইউ, অধ্যাপক হৃষীকেশ ঘোষ, ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, এসআইইউ, রেজিস্ট্রার জনাব নসরত আফজা চৌধুরী, জনাব তারেক উদ্দিন তাজ, পরিচালক, প্রশাসন, মিডিয়া ও জনসংযোগ, জনাব সুশান্ত আচার্য্য, পরিচালক (অর্থ), জনাব প্রধান মাহবুব ইবনে সিরাজ, প্রক্টর, এসআইইউ, জনাব সৈয়দ হাসান মাহমুদ, পরীক্ষা নিয়ন্ত্রক,এসআইইউ।
কর্মশালায় সমন্বয়কারী ছিলেন IQAC, SIU এর অতিরিক্ত পরিচালক জনাব মো. মশিউর রহমান।
এছাড়াও কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবীর, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসেইন, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনদিন ব্যাপী আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য