সিলেটটুডে ডেস্ক

২২ নভেম্বর, ২০১৮ ১৭:৫৯

এলইউতে ফান্ডামেন্টালস অব পোর্টফলিও ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্স

লিডিং ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের যৌথ উদ্যোগে ফান্ডামেন্টালস অব পোর্টফলিও ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্সের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) দিনব্যাপী এ কোর্স লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাড়াও যে কেউ এই কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশনের জন্য লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ অথবা শিক্ষার্থী সুব্রত কর্মকার মোবাইল-০১৭৬০৯৬৪২৬২, ইমেইল shubroto1403@gmail.com এ যোগাযোগ করতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত