২৪ জানুয়ারি, ২০১৯ ২১:০০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিরোধ কমিটি কর্তৃক মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারী-১ এ উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় সেমিনারে যৌন হয়রানি নিরোধ কমিটির সদস্য সচিব জাফরিন আহমেদ লিজার সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের মেয়ে ইয়েশিম ইকবাল।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য কি, এটা কেন হয়, এটা কিভাবে যত্ন নিতে হয়, মানসিক ভারসাম্য আসার কারণ, কেন আত্মহত্যার প্রবণতা আসে, মানসিক চাপে করণীয় দিক, নতুন পরিবেশে কিভাবে নিজেকে মানিয়ে চলতে হয়, র্যাগিং, যৌন হয়রানি ইত্যাদি বিষয়ে সেমিনারে আলোচনা করেন আলোচক ইয়েশিম ইকবাল ।
এসময় সেমিনারে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য