এনইইউবি প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি , ২০১৯ ১৪:০৯

ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট কম্পিটিশনে নর্থ ইস্ট ইউনিভার্সিটির অংশগ্রহণ

ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতার থার্ড বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইইউবি) আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

গত ১৪ ফেব্রুয়ারি প্রতিযোগিতাটি শুরু হয়ে আজ শনিবার (১৬ই ফেব্রুয়ারি) পর্যন্ত ঢাকাস্থ হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন ও বিচার বিভাগ দলের সদস্যরা হলেন- ক্যামেলিয়া সুলতানা,  জুবের আহমদ খান ও কামরুল হাসান। দলের কোচের দায়িত্বে আছেন  আইন ও বিচার বিভাগের প্রভাষক মো. আবু সাইদ মুন্না ।

গত ১৩ ফেব্রুয়ারি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এনইইউবির দলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী ও বিভাগীয় প্রধান ড. নাইম আলীমুল হায়দার বিদায় জানান এবং দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছে।

আপনার মন্তব্য

আলোচিত