এমসি কলেজ প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি , ২০১৯ ১৭:০০

এমসি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বার্ষিক  মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে মিলাদ মাহফিল সম্পন্ন হয়।

কলেজ প্রিন্সিপাল অধ্যাপক নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. অহিদুর রব এর সঞ্চালনায় মিলাদ মাহফিলে মুখ্য আলোচক ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হাফেয মো: মাহবুবুর রহমান ওসমানী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ, বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আনোয়ার হুসেন চৌধুরী, শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান সহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

মিলাদ মাহফিলের শেষ পর্যায়ে দোয়ায় আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের রূহের মাগফেরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত