২৭ ফেব্রুয়ারি , ২০১৯ ২১:১৬
সিলেটের শ্রীচৈতন্য গবেষণা কেন্দ্র ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগিতায় ভারতের শতবর্ষী স্বামী শিবানন্দ’র জীবনীগ্রন্থ ‘শতাব্দীর বিস্ময়’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল গণি। এছাড়া অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন বেনারস, ভারত থেকে আগত শ্রীমৎ স্বামী শিবানন্দ।
এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্স অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. নারায়ণ সাহা, সিলেটের শ্রীচৈতন্য গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নিখিল ভট্টাচার্য্য, বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য, হবিগঞ্জের বৃন্দাবন সরকারী কলেজের সহকারী অধ্যাপক তোফাজ্জল আলী, শতাব্দীর বিস্ময় গ্রন্থের সংকলক ও সম্পাদক প্রকৌশলী মনোজবিকাশ দেবরায়, সিলেটের শ্রীচৈতন্য গবেষণা কেন্দ্রের নির্বাহী সদস্য প্রতাপ রঞ্জন রায় প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ভারতের থেকে আগত অসীম কৃষ্ণ পাইন স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বামী শিবানন্দের জীবনী নিয়ে আলোচনা কালে বক্তারা বলেন, স্বামী শিবানন্দ আমাদের জন্য একটি আদর্শ। বর্তমান প্রজন্ম যারা হতাশাগ্রস্থ, নেশায় আসক্ত তাদের আত্মশুদ্ধির জন্য শতাব্দীর বিষ্ময় স্বামী শিবানন্দ বইটি পথপ্রদর্শক। আমরা ভাগ্যবান, কারণ আমরা যে মহামানবকে নিয়ে আলোচনা করছি তিনি আমাদের সামনেই বসে আছেন। পরবর্তী প্রজন্ম যারা তাঁর সহচর্য পাবে না তাদের জন্য এ মহামূল্যবান বইটি সৎপথে চলতে উৎসাহ দিবে। বক্তব্যের এক পর্যায়ে তারা এ মহামানবের আর্শীবাদ কামনা করেন। এসময় অনুষ্ঠনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সিলেট বিভাগ হতে আগত শুভাকাঙ্খী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য