২৮ ফেব্রুয়ারি , ২০১৯ ১৫:২৭
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ন্যাশনাল স্কিলস ফেস্ট ২০১৯’ ৯ মার্চ অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’ (জিডিএন সাস্ট) এই ফেস্টের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ‘জিডিএন সাস্ট’র সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান
লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে এই স্কিল ফেস্টের আয়োজন করছেন। তিনটি ক্যাটাগরিতে এই ফেস্ট অনুষ্ঠিত হবে। ক্যাটাগরি তিনটি হলে-প্রো প্রেজেন্টার, অনলাইন স্পিচ প্রতিযোগিতা ও এপটিটিউড টেস্ট।
এছাড়া ৯ মার্চ তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়সহ বাইরের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিডিএন সাস্টের সভাপতি মো. সাইদুল ইসলাম, সহ সভাপতি রেহেনা বেগম, সাবেক সাধারণ সম্পাদক অরূপ রতন পাল প্রমুখ।
জিডিএন সাস্টের সভাপতি মো. সাইদুল ইসলাম জানান, আমরা যাত্রালগ্ন থেকেই শিক্ষার্থীদের দক্ষতার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছি। সামনের দিনেও শিক্ষার্থীদের ক্যারিয়ারের উন্নয়নে আমরা পাশে থাকব।
আপনার মন্তব্য