সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০১৯ ১৫:১০

লিডিং ইউনিভার্সিটির জার্নালের মোড়ক উন্মোচন

লিডিং ইউনিভার্সিটির জার্নাল অব বিজনেস সোসাইটি এন্ড সাইন্স এর ৬নং ভলিউম এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এই মোড়ক উন্মোচন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জার্নালের চিফ এডিটর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন শেষে ড. রাগীব আলী কমিটির সকল সদস্যকে ভলিউম ৬ প্রকাশে তাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, লিডিং ইউনিভার্সিটি শিক্ষার মান ও গবেষণা কার্যক্রমকে সবসময় গুরুত্ব দিয়ে আসছে। তিনি শিক্ষকদেরকে পাঠদানের সাথে সাথে গবেষণায় সামনে এগিয়ে নিতে উৎসাহ প্রদান করেন।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, এ বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে গবেষণার অংশ হিসেবে জার্নাল প্রকাশিত হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় মনোনিবেশ করার লক্ষ্যে প্রতিবছর গবেষণা প্রকল্পে বরাদ্দ দেয়া হয়। তাছাড়া গবেষণায় ঊৎসাহ প্রদান করার জন্য প্রতিবছর লিডিং ইউনিভার্সিটির শিক্ষকদের পূর্ববর্তী বছরে জার্নালে প্রকাশিত শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধ নির্বাচিত করে ড. সৈয়দ রাগীব আলী গবেষণা পুরস্কার প্রদান করা হয়।

তিনি অতি শীঘ্রই ভলিউম ৭ প্রকাশ করার আশাবাদও ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম রকিব উদ্দিন, জার্নাল পাবলিকেশন কমিটির সদস্য বোর্ড অব ট্রাস্টিজের সচিব শায়েখুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, পিএসসি, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামান খান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. রেজাউল করিম, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এমএস রহমান পীর।

এছাড়াও স্থাপত্য বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান আর্কিটেক্ট রাজন দাস, আইন বিভাগের বিভাগীয় প্রধান ও ভারপ্রাপ্ত প্রক্টর মো. রাশেদুল ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. আবু জাফর, ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) মো. কাওসার হাওলাদার এবং জার্নাল অব বিজনেস সোসাইটি এন্ড সাইন্স কমিটি (২০১৮) এর সেক্রেটারি সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) মোহাম্মদ আলমগীর হোসাইনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত