সিলেটটুডে ডেস্ক

৩১ জুলাই, ২০১৯ ১৮:৩০

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা শনিবার

এ বছর (২০১৯) উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, সিলেটের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রায় তিন শ’ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী উপস্থিত থাকবেন।

আপনার মন্তব্য

আলোচিত