সিলেটটুডে ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫৫

লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সেমিনার

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং ব্যবসায়িক শিক্ষাকে আরও গতিশীল করার লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ সেমিনারের আয়োজন করেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে লিডিং ইউনিভার্সিটির গ্যালারী-১ সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের একাডেমিক কারিকুলাম বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা দেশে ও বিদেশে বিভিন্নভাবে সফলতা অর্জন করছেন। বিশ্বায়নের সাথে সামঞ্জস্য রেখে তারা এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, গৃহ নির্মাণে অর্থায়ন সামর্থ্যের মধ্যে থাকতে হবে। অর্থদাতা প্রতিষ্ঠানের নিয়মনীতি অর্থ গ্রহীতা যাতে সহজে বুঝতে পারে এবং কোন ধরনের অপ্রকাশিত অর্থ ব্যয় অর্পিত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামান খানের সভাপতিত্বে ও প্রভাষক তাহরিমা চৌধুরী জান্নাতের সঞ্চালনায় সেমিনারে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক।

কিনোট স্পিকার হিসাবে বক্তব্য দেন আডিএলসি গ্রুপের জিএম এবং গ্রুপ হেড অব এইচআর আক্তার উদ্দিন মাহমুদ। তিনি মূলত কর্পোরেট জব-এ সফলতার বিভিন্ন মাপকাঠি নিয়ে আলোচনা করেন। বিশ্বায়নের যুগে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি অন্যান্য স্কীল যেমন টেকনিক্যাল স্কীল প্রবলেম সলভিং স্কীলস সহ বিভিন্ন দক্ষতা অর্জন কিভাবে করবেন এর বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। তিনি লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের ছাত্র-ছাত্রীদের ইন্টার্নিশিপ ও চাকুরীর ব্যাপারেও আশ্বাস প্রদান করেন।   

গেস্ট অব অনারের বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক ব্যবসায় প্রশাসন বিভাগের আধুনিক কারিকুলাম এবং এ্যালুমনাইদের বিভিন্ন কর্পোরেটে অংশগ্রহণের কথা তুলে ধরেন। তিনি বলেন, দানবীর ড. রাগিব আলী সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি শুধু প্রতিষ্ঠা করেননি নর্থ সাউথ ইউনিভার্সিটিও তাঁরই হাতে গড়া। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তিনি দক্ষ জনশক্তি গড়ে তুলে এবং শিক্ষা ক্ষেত্রে বিরাট অবদান রাখছেন।

সভাপতির বক্তব্যে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামান খান আইডিএলসি গ্রুপসহ সেমিনারে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ সর্বদা পাঠ্যপুস্তকের পাশাপাশি ফ্যাক্টিকেল লাইনিং, ইন্টারনাল এটাচমেন্ট, কেইস বেইস স্টাডি এবং বিশ্বায়নের সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে চলেছে। তিনি এই প্রতিষ্ঠানে আইডিএলসি গ্রুপের সবাইকে অংশগ্রহণে সাধুবাদ জানিয়ে বলেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং ব্যবসায় শিক্ষা আরো গতিশীল করার লক্ষ্যে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।    

এসময় লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. সাম্স-উল আলম জয়, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমদ দীন,  রেজিস্ট্রার মেজর (অব.) মো শাহ আলম, পিএসসি, অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আব্দুল মুহিত চৌধুরী।



আপনার মন্তব্য

আলোচিত