২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৫৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুত্তি বিশ্ববিদ্যালয় একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ, আবৃত্তি সংসদের দুইদিন ব্যাপী ‘মাভৈঃ আবৃত্তি উৎসব’ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো একই স্থানে এসে মিলিত হয়।
এসময় সংগঠনের সভাপতি জোবায়ের মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী শেকর রায় । অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমনসহ সংগঠনের সদস্যরা।
দুইদিন ব্যাপী এ আয়োজনের ১ম দিনে ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় বিশ্বাবদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের বৃন্দ প্রযোজনা ‘সময়ের আর্তনাদ’, মৌলিক শ্রুতিনাটক ‘সেই দিন’।
অনুষ্ঠানেরর দ্বিতীয় দিন বধবার ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় একই স্থানে আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনা, মাভৈঃ সাবেক সদস্যদের আবৃত্তি পরিবেশনা।
আপনার মন্তব্য