সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:১৮

বিশ্ব পর্যটন দিবসে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচি

বিশ্ব পর্যটন দিবস ২০১৯ উপলক্ষে লিডিং ইউনিভার্সিটি দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দুই দিনব্যাপী পর্যটন মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সিলেট পর্যটন শিল্পে সম্ভাবনা শীর্ষক আলোচনা।

২৬ ও ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ সুরমায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠিতব্য মেলায় সিলেটের ১২টি ট্রাভেল এন্ড ট্যুরিজম প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

আপনার মন্তব্য

আলোচিত