সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:২৮

লিডিং ইউনিভার্সিটির সুপার ৯ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রেড সিগনাল

লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে সুপার ৯ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রেড সিগনাল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে টুর্নামেন্টের ফাইনাল শেষে প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা সবসময় মনকে চাঙ্গা করে রাখে এবং মানবিক গুণাবলী তৈরি করে। তিনি বলেন, খেলাধুলা নেতৃত্ব প্রদান এবং প্রতিযোগিতার যে মনোভাব গড়ে তুলে তা আগামীর পথচলাকে সহজ করে দেয়। শিক্ষার্থীরা যাতে প্রত্যেকটি খেলাধুলামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করার কথাও তিনি উল্লেখ করেন।

লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ৩২টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ  করে। বিশ্ববিদ্যালয় মাঠে ফাইনালে শিক্ষার্থীদের দুটি দলের মধ্যে প্রতিযোগিতামূলক খেলায় ১-১ গোলে ম্যাচটি অমীমাংসিত থাকলে রেড সিগনাল টাইব্রেকারে এলইউ থান্ডারকে ওয়ান টু ওয়ান পর্বে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

শিক্ষক এবং কর্মকর্তাদের মধ্যকার খেলায় ম্যান অব দ্য ম্যাচ আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাশ দুর্দান্ত ক্রিড়াকৌশল প্রদর্শন করে খেলার শেষার্ধে শিক্ষকদের দলকে ৩-২ গোলে এগিয়ে নিয়ে জয় অর্জন করেন। ম্যান অব দ্য ম্যাচ হয় রেড সিগনালের সাকিব এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় রেড সিগনাল দলের অনিক।

সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা ভাতৃত্ববোধ ও মননশীলতার বিকাশ ঘটায়। তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করে স্পোর্টস ক্লাব শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব তৈরি এবং একাডেমিকভাবেও পারস্পরিক সহযোগিতার পথ সৃষ্টি করে আসছে যা খুবই প্রশংসনীয়।

বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক বলেন, ফুটবল শুধু আজকে নয় সবসময়ের জন্য জনপ্রিয় খেলা। আজকের এ খেলায় শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা যেভাবে সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন তা শিক্ষার পরিবেশকে আরও উন্নত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সুপার ৯ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মো: মাহবুবুর রহমান এবং খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

লিডিং ইউনিভার্সিটি ডেপুটি রেজিস্ট্রার মো. কাওসার হাওলাদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমদ দীন,  আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. সাম্স-উল আলম জয়, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ এবং  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো: শাহ আলম, পিএসসি, হোমল্যান্ড এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ও স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত