২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৩১
মেট্রোপলিটন ইউনিভার্সিটির বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ‘লিগ-এম’ এর সিজন-৫ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে বিবিএ ৩৮তম ব্যাচের মুখোমুখি হয় বিবিএ ৪০ ও ৪১তম ব্যাচ। খেলায় ৪০ ও ৪১তম ব্যাচ ১-০ গোলে জয়লাভ করে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়। এমইউ স্পোর্টস ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। বিশেষ অতিথি ছিলেন সিএসসি বিভাগের অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাম, সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন স্পোর্টস ক্লাবের সভাপতি জুনেল আহমেদ, সাধারণ সম্পাদক মীর আজিম ফেরদৌস জয়, সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহমেদ জয়, সাবেক সহসভাপতি ইব্রাহিম আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুহিত এনাম, সাবেক সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ প্রমুখ।
আপনার মন্তব্য