ঢাবি সংবাদদাতা

০২ জানুয়ারি, ২০২০ ০০:১৩

পল্লীকবির জন্মদিনে ঢাবিতে মোমবাতি প্রজ্বলন

পল্লীকবি জসীম উদ্‌দীন-এর ১১৭ তম জন্মদিন উপলক্ষে ঢাবির কবি জসীম উদদীন হল সংসদের পক্ষ থেকে কবি জসীম উদদীনের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার রাতে কবি জসীম উদ্‌দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান, আবাসিক শিক্ষকবৃন্দ, কবি জসীম উদদীন হল সংসদের সহ-সভাপতি ফরহাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমাম হাসান, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯০৩ সালের ১ জানুয়ারি কবি জসীম উদ্‌দীন তার নানাবাড়িতে, ফরিদপুর জেলার তাম্বূলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।

কবি জসীম উদ্‌দীন ১৩ মার্চ ১৯৭৬ তারিখে ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে তার নিজ গ্রাম বিমলগুহে সমাধিস্থ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত