সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২০ ১৭:০০

নর্থ ইস্ট ইউনিভার্সিটির এডমিশন ফেয়ার ৬ জানুয়ারি

স্প্রিং সেমিস্টার’২০ কে সামনে রেখে এডমিশন ফেয়ারের আয়োজন করেছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এক আকর্ষণীয়। ৬ জানুয়ারি (সোমবার) সকালে সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেখঘাটস্থ ক্যাম্পাসে চলবে এ এডমিশন ফেয়ারটি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এডমিশন ফেয়ারে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ৪০-১০০% পর্যন্ত নিশ্চিত ওয়েভার এবং ভর্তি ফি এর উপরে ২০% বিশেষ ছাড়। এছাড়াও উপহার হিসেবে রয়েছে ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোন।

ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে এডমিশন ফেয়ারে উপস্থিত হয়ে আকর্ষণীয় সুযোগ সুবিধায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ ভর্তি হওয়ার সুযোগ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত