১০ জানুয়ারি, ২০২০ ০১:১৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র-ছাত্রীদের সংগঠন সাস্ট ইকোনমিক্স এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার ইকোনমিক্স গেট টুগেদার ২০২০ শিরোনামে একটি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে বিভাগের দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী বর্তমান ছাত্র-ছাত্রী শিক্ষকমন্ডলী অংশগ্রহণ করেন।
দুপুর ১২ টায় শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয় সন্ধ্যায় অনুষ্ঠিত হয় কনসার্ট। এতে বিভাগের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডদল নম্বর এবং দেশের সাড়া জাগানো ব্যান্ড দল জলের গান সংগীত পরিবেশন করে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সাস্ট ইকোনমিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মুসলেহউদ্দিন খুশবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাসমীর রেজার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মুনিম জোয়ারদার, বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস জিএম হারুন-অর-রশিদ, সাবেক জিএস কামরুল ইসলাম খুরশিদ আলম, পুলিশ সুপার নুরুল ইসলাম রঞ্জু প্রমূখ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ বলেন, অ্যালামনাই না বিশ্ববিদ্যালয়ের প্রাণ তারা বিশ্ববিদ্যালয় এবং বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং বিশ্ববিদ্যালয়ের সব সময় অ্যালামনাইদের পাশে থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের অ্যালামনাই লিনকন, সাবেক জিএস শাব্বির আহমদ, এলামনাই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুজিত কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক ফয়জুর রহমান , সাংগঠনিক সম্পাদক, আমিরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হামজা আনোয়ার, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বখতিয়ার ইজদানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শেখ সাব্বির, ইসরাফিল আলম , ইসমাইল হোসেন , ড. সাদাকাত হোসেন জুনায়েদ, রিয়াসত প্রতীক, জুলকারনাইন মাহমুদ হোসেন প্রমূখ । এই উপলক্ষে বিভাগের ছাত্র ছাত্রীদের উদ্যোগে শব্দশৈলী নামে একটি সাহিত্য পত্রিকা বের হয়। কনসার্টে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের বর্তমান প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি সিলেটের সংগীতমুদী জনগন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য