০৯ আগস্ট, ২০২০ ১৮:২২
চলে গেলেন বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী। আজ রবিবার (০৯ আগস্ট) বিকেল পৌনে ছয়টার দিকে রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
অনেক দিন ধরেই নানা অসুখে ভুগছিলেন আলাউদ্দিন আলী। ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেওয়া হলে সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসাও চলছিল। এর আগে বেশ কয়েক দফায় তাকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সম্প্রতি আলাউদ্দিন আলীকে ওই হাসপাতালে ভর্তির পর লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
আপনার মন্তব্য