২১ মার্চ, ২০১৭ ২১:২৯
ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। তবে কমেডির জন্য নয়, সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী সুনীল গ্রোভারের গায়ে হাত তোলে। এ ঘটনার কয়েকদিন অতিবাহিত হওয়ার পর কপিল শর্মা টুইট করে সুনীলের কাছে ক্ষমা চেয়েছেন।
সোমবার (২০ মার্চ) এক টুইটবার্তায় কপিল লেখেন, ‘পাজি (সুনীল) আমি দুঃখিত! যদি আমি তোমাকে দুঃখ দিয়ে থাকি। আমি জানি আমি তোমাকে কতোটা ভালোবাসি।’
পরের দিন (২১ মার্চ) পাল্টা এক টুইটবার্তায় সুনীল লেখেন, ‘আমাকে গভীরভাবে আঘাত করেছো তুমি। তোমার সঙ্গে কাজ করার মানে অভিজ্ঞতা অর্জন। শুধু একটাই উপদেশ শ্রদ্ধা রেখেই বলছি, পশুদের ওপর যে দরদ দেখাও তুমি, সেটা মানুষের ওপরও দেখানো উচিত। সবাই তো তোমার মতো সফল ও প্রতিভাবান নয়। কিন্তু সবাই যদি তোমার মতো প্রতিভাবান হয়, তাহলে তোমার মূল্য কে দেবে? তাই তাদের উপস্থিতির মূল্য দাও। কেউ তোমার ভুল ধরিয়ে দিলে দোষ দিও না। নারীদের সামনে কখনো অশ্রাব্য ভাষায় কথা বলো না। তোমার তারকাখ্যাতি নিয়ে তাদের কিছু যায় আসে না। তারা তোমার সঙ্গে ভ্রমণ করছে মাত্র। ওটা যে কেবল মাত্র তোমার শো, সেটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি যে কোনো সময় যে কাউকে শো থেকে বের করে দেওয়ার ক্ষমতা রাখো। তোমার কাজের ক্ষেত্রে তুমি সেরা। তবে ঈশ্বরের মতো আচরণ করো না। নিজের যত্ন নিও। তোমার সফলতা কামনা করছি।’
সূত্রঃ এনডিটিভি।
আপনার মন্তব্য