বিনোদন ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৭ ১৩:৪১

অসুস্থ বিনোদ খান্নার জন্য অঙ্গ দিতে চান ইরফান

কিছুদিন আগে বলিউড অভিনেতা বিনোদ খান্নার অসুস্থ অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, বিনোদ খান্না হাসপাতালের পোশাক পরা। তাঁকে চেনার উপায় নেই।

বলিউডের জনপ্রিয় এই অভিনেতার আরোগ্য কামনা করেছেন বলিউড তারকারা। এর মধ্যে একধাপ বেশি এগিয়ে আছেন ইরফান খান। বিনোদ খান্নার শরীরে যদি কোনো অঙ্গ প্রতিস্থাপন করতে হয়, তবে তিনি নিজের অঙ্গ দেবেন বলে জানিয়েছেন।

ইরফানের নতুন ছবি ‘হিন্দি মিডিয়াম’–এর ট্রেলার প্রকাশের সময় বিনোদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, "আমি আশা করি, বিনোদজি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এমনকি তাঁর সুস্থতায় যদি কোনো অঙ্গ দিতে হয়, আমি দেব।"

ইরফান আরও বলেন, "তিনি (বিনোদ খান্না) অন্যতম একজন সেরা অভিনেতা। শুধু তা–ই নয়, একজন ভালো মানুষও। তাঁর এমন অবস্থা দেখতে হবে ভাবিনি। এটা আমার জন্য হৃদয়বিদারক ও বেদনাদায়ক।"

আপনার মন্তব্য

আলোচিত