ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে টেলিভিশন চ্যানেলগুলো। ঈদের দ্বিতীয় দিনের (৩ সেপ্টেম্বর) বিশেষ কিছু অনুষ্ঠানের সময়সূচী-
চ্যানেল আই
- বিকেল ৪টা ৩০ মিনিটে ‘কৃষকের ঈদ আনন্দ’: পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ। পর্বটি ধারণ করা হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঔটি গ্রামে কংস নদের পাড়ে।
- রাত ১২টায় ‘ভালোবাসার বাংলাদেশ—পর্ব ২’: উপস্থাপনা ও পরিচালনায় জিল্লুর রহমান।
একুশে টেলিভিশন
- সকাল ১০টা ৩০ মিনিটে ‘তারকার হাট’: অতিথি অপু বিশ্বাস। উপস্থাপনায় ইমতু।
এনটিভি
- রাত ৯টা ৫ মিনিটে সঞ্চালক যখন আলোচক: অংশগ্রহণে ফারাহ শারমিন, তানিয়া হোসেন, সামিয়া ও নওশীন।
- নাটক- উচ্চ মাধ্যমিক পরিবার (সকাল ৯টা) : পরিচালনায় শাফায়েত মনসুর রানা। অভিনয়ে সুইটি, হাসান মাসুদ।
- টেলিছবি- সোলমেট (দুপুর ২টা ২০ মিনিট) : রচনা ও পরিচালনায় শিহাব শাহীন। অভিনয়ে মম, আফরান নিশো।
- নাটক- বুবুন যাবে শ্বশুরবাড়ি সঙ্গে যাবে কে (রাত ৮টা ৫ মিনিট) : রচনা ও পরিচালনায় অনিমেষ আইচ। অভিনয়ে ভাবনা, সাজু খাদেম, ফারুক আহমেদ।উড়ে যাওয়ার কাল- নাটকে প্রভা
- নাটক- উড়ে যাওয়ার কাল (রাত ১১টা ১০ মিনিট) : রচনা ও পরিচালনায় মাহমুদ দিদার। অভিনয়ে প্রভা, সজল।
আরটিভি
- বিকেল ৫টা ২০ মিনিটে ‘এবং শাকিব খান—১’: উপস্থাপনায় মারিয়া নূর।
- মোশাররফ করিম উৎসব- বডিগার্ড (সন্ধ্যা ৭টা ১০ মিনিট) : পরিচালনায় শামীম জামান। অভিনয়ে মোশাররফ, শখ।
- মাখন মিয়ার উদার বউটা- নাটকে জাহিদ ও তিশা
- নাটক- মাখন মিয়ার উদার বউটা (রাত ৮টা ৪০ মিনিট) : পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে জাহিদ হাসান, তিশা।
- টেলিছবি- অধিক কৌতূহল ভালো নয় (রাত ১১টা ৪৫ মিনিট) : রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনায় তাইফুর জাহান আশিক। অভিনয়ে চঞ্চল, তানজিকা আমিন।
মাছরাঙা
- রাত ৮টায় ‘লাইভ কুইজ’: অতিথি মনিরা মিঠু, সিদ্দিক। উপস্থাপনায় মারিয়া নূর।
- মোশাররফ করিম উৎসব- জামাই শ্বশুর (দুপুর ১টা)
- নাটক- নেটওয়ার্ক বিজি (রাত ৯টা) : রচনা ও পরিচালনায় কাজল আরেফিন। অভিনয়ে মিশু সাব্বির, নাদিয়া মীম।
- টেলিছবি- মৃদু মন্দ ভালোবাসা (রাত ১১টা ৫০ মিনিট) : রচনা সোমেশ্বর অলি, পরিচালনায় তপু খান। অভিনয়ে সজল, তিশা।
চ্যানেল নাইন
- বিকেল ৫টা ১০ মিনিটে ‘রুপালি তারকার আড্ডা’ : অংশগ্রহণে রোজিনা ও ইলিয়াস কাঞ্চন। উপস্থাপনায় দেবাশীষ বিশ্বাস।
- ম্যান ভার্সেস ওয়াইল্ড- ঊর্মিলাটেলিছবি- ম্যান ভার্সেস ওয়াইল্ড (দুপুর ২টা ৩০ মিনিট) : রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে ইরেশ যাকের, সাজু খাদেম, আরফান, উর্মিলা।
- নাটক- বিশুদ্ধ প্রেম (রাত ৮টা ৪৫ মিনিট) : রচনা ও পরিচালনায় এস এ হক অলীক। অভিনয়ে মিলন, নাদিয়া আহমেদ।
এশিয়ান টিভি
- সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ‘আমরা দুটি কেমন জুটি’ : ওমর সানী-মৌসুমী জুটির মুখোমুখি তানভীর তারেক।
- নাটক- আসিতেছে তাঁরা খান (রাত ৮টা) : পরিচালনায় আদিবাসী মিজান। অভিনয়ে মোশাররফ করিম, মম।
সময় টিভি
- রাত ১০টায় ‘বিশেষ সম্পাদকীয়’: অতিথি অমিতাভ রেজা। সঞ্চালক মোরশেদুল ইসলাম।
বিটিভি
- রাত ১০টার ইংরেজি সংবাদের পর ‘পরিবর্তন’। গ্রন্থনা ও উপস্থাপনায় আনজাম মাসুদ। থাকবে নাচ, গান ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নাট্যাংশ।
এটিএন বাংলা
- রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘পাঁচফোড়ন’: উপস্থাপনায় মীর সাব্বির ও সাজু খাদেম। গেয়েছেন মেজবা রহমান, ফাহমিদা নবী ও প্রতীক হাসান। নির্মাণে ফাগুন অডিও ভিশন।
দীপ্ত টিভি
- নাটক- কাজল-রেখার কোরবানি (রাত ৮টা ৩০ মিনিট) : রচনা ও পরিচালনায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, পূর্ণিমা।
বাংলাভিশন
- টেলিছবি- নায়িকা (দুপুর ২টা ১০ মিনিট) : রচনা ও পরিচালনায় সুমন আনোয়ার। অভিনয়ে নিশো, নাঈম, মৌসুমী হামিদ।
- নাটক- তোকে ভালোবেসে (সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট) : পরিচালনায় শুভ্র খান। অভিনয়ে মেহজাবিন, সিয়াম।
- নাটক- ১১-১১-১১ (রাত ১১টা ৫৫ মিনিট) : রচনা বৃন্দাবন দাশ, পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল, কুসুম।
দেশ টিভি
- নাটক- অবাক চিকিৎসা (সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট) : রচনা আসাদ সরকার, পরিচালনায় কে এম নাইম। অভিনয়ে শহিদুল আলম সাচ্চু, নাবিলা ইসলাম।
- নাটক- দূরবীক্ষণ যন্ত্র (রাত ৮টা ৪৫ মিনিট) : রচনা ও পরিচালনায় অঞ্জন আইচ। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, আশীষ খন্দকার, গাজী রাকায়েত।
গাজী টিভি
- নাটক- বলা হলো না (রাত ৮টা) : পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব, শার্লিন।
- নাটক- অ্যান্টি ক্লক (রাত ১১টা) : পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে অপূর্ব, মিথিলা।
- টেলিছবি- মায়া ও মমতার গল্প (রাত ১১টা ৫০ মিনিট) : রচনা ও পরিচালনায় ইমেল হক। অভিনয়ে তিশা, ইন্তেখাব দিনার।
এসএ টিভি
- টেলিছবি- জবরদস্ত (বিকেল ৩টা) : পরিচালনায় পিকলু চৌধুরী। অভিনয়ে নওশীন, শাহেদ।
- নাটক- দ্য রোড নট টেকেন (রাত ৮টা ৪৫ মিনিট) : পরিচালনায় তানিয়া আহমেদ। অভিনয়ে সাফা কবির, তৌসিফ, জোভান।
আপনার মন্তব্য