সিলেটটুডে ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৭ ১২:৪০

ফেসবুকে পূর্ণিমা ভেরিফায়েড

অভিনেত্রী পূর্ণিমার ফেসবুক পেজ ভেরিফায়েড করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক কর্তৃপক্ষ সোমবার ভেরিফায়েড করে দিয়েছে পূর্ণিমার পেজটি। যথারীতি পেজের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে।

এ নিয়ে তিনি বললেন, ‘এটাই আমার একমাত্র ফেসবুক অফিসিয়াল পেজ। অন্য ফেক অ্যাকাউন্টগুলো এড়িয়ে চলুন।’

মাস দেড়েক আগে পূর্ণিমা ফ্যানপেজটি চালু করেন। বর্তমানে তাকে অনুসরণ করছেন ২৯ হাজার ফেসবুক ব্যবহারকারী। পেজে গিয়ে দেখা যায়, আনুষ্ঠানিক ঘোষণার পর দ্রুত বাড়ছে অনুসরণকারী।

ঈদুল আজহায় দশটির মতো নাটকে অভিনয় করেছেন পূর্ণিমা। হাজির হয়েছেন বেশকিছু সেলিব্রিটি টক শো’তে। প্রচার শুরু হয়েছে নতুন বিজ্ঞাপন। এছাড়া চ্যানেল আই-এ ঈদের দ্বিতীয়দিন প্রচার হয়েছে এ নায়িকার সর্বশেষ সিনেমা ‘টু বি কন্টিনিউড’।

আপনার মন্তব্য

আলোচিত