বিনোদন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০১:৪১

সিলেটের পর শিলংয়ে মাহি-অপুর প্রেম

জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির হৃদয়ে প্রেমের পালে নতুন করে হাওয়া লেগেছে। তবে এটি অন্য কারোর জন্য নয়, তার স্বামী পারভেজ মাহমুদ অপুর জন্য।

তার গত তিন-চারদিনের ফেসবুক স্ট্যাটাসে সেটারই ইঙ্গিত দিচ্ছে।

‘আমি তোমারই প্রেমে মশগুল/ওই প্রিয় তুমি তাতো জানোই/ কথা দিচ্ছি শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে এ ভালোবাসা’— এমন ক্যাপশন দিয়ে অপুর সাথে একটি ছবি পোস্ট করেন ১১ সেপ্টেম্বর সকালে।

একইদিন রাতে অপুর সাথে আরেকটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেন, ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়/ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়/তবু প্রেমের তো শেষ হবেনা।’

হুট করে স্বামীর প্রতি ভালোবাসা বেড়ে যাবার কারণ? জানা গেছে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ঘুরতে গিয়েছিলেন তারা দুজন। সেখানে একান্তে বেশ ভালো সময় কাটিয়েছেন তারা। সেখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য তাদের মনের রোমান্টিকতা বাড়িয়ে দিয়েছে।

পোস্টগুলোতে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। ভক্তরা লিখছেন তাদের মধ্যকার এ ভালোবাসা যেন আজীবন থাকে।

মাহি বর্তমানে বান্দরবান আছেন শাহনেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’র শুটিংয়ে। ছবিটিতে তার বিপরীতে আছেন বাপ্পি।

আপনার মন্তব্য

আলোচিত