১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০১:১৩
বন্দরনগরী চট্টগ্রামের অর্থনৈতিক ও পর্যটন শিল্পের প্রাণকেন্দ্র আনোয়ারায় প্রথম আধুনিক রেস্তোরাঁ ‘দেয়াং’এর যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলার কমিউনিটি সেন্টারে কেক ও ফিতা কেটে রেস্তোরাঁটি যাত্রা শুরুতে উপস্থিত হয় জনপ্রিয় চিত্রনায়ক ইমন ও লাক্স তারকা মেহজাবিন চৌধুরী।
ইমন বলেন, রেস্তোরাঁ কর্তৃপক্ষ চাচ্ছিলেন শোবিজের জনপ্রিয় দু’জন তারকা দিয়ে দেয়াং এর যাত্রা শুরু করতে। তাদের পরিকল্পনা পছন্দ হওয়ায় সেখানে উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমন, মেহজাবিন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।
সম্প্রতি ইমন কাজ করছেন আমার সিদ্ধান্ত নামের একটি ছবিতে। অন্যদিকে মেহজাবিন অভিনীত বড় ছেলে নামের একটি টেলিছবি ব্যাপক প্রশংসিত হয়েছে।
আপনার মন্তব্য