সিলেটটুডে বিনোদন ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৭ ২২:১৩

অভিনয়ে ইতি টানছেন অভিনেতা মিশা সওদাগর

অভিনয়ে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বাংলা চলচ্চিত্রের খল চরিত্রে অভিনয় করা মিশা সওদাগর।

শারীরিক অসুস্থতার জন্যই তার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি। তবে ক্যামেরার সামনে না থাকলেও চলচ্চিত্রের সাথে থাকবেন বলে জানিয়েছেন মিশা।

রূপালি পর্দার মন্দ লোক বলে খ্যাত তিনি। তবে বাস্তবে সাধারণ তিনি শিল্পীদের অভিভাবক।

মিশা সওদাগর ক্যারিয়ার শুরু হয় ১৯৮৬ সালে 'চেতনা' চলচ্চিত্র দিয়ে। তাঁর তিন দশকের এ বর্ণাঢ্য ক্যারিয়ারে অভিনয় করেছেন নয় শতাধিক ছবিতে।  তবে দীর্ঘ এই যাত্রার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন মিশা সওদাগর। কিন্তু কেন? প্রশ্ন ছিল, প্রচারণা পেতেই কি হঠাৎ এমন সিদ্ধান্ত ? পর্দার এই খল অভিনেতা জানালেন, শারীরিক অসুস্থতার কারণেই অভিনয়ে ইতি টানছেন তিনি। 

এক সময়ে ভালো বন্ধুত্ব থাকলেও শিল্পী সমিতির নির্বাচন ও যৌথ প্রযোজনার ইস্যুতে শাকিব খানের সাথে দূরত্ব তৈরি হয় মিশার। তবে আশার কথা, দুজনের মধ্যে তৈরি সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

শিল্পী সঙ্কটের এই সময়ে মিশা সওদাগরের এমন সিদ্ধান্ত চলচ্চিত্রের শিল্পের জন্য আত্মঘাতী বলে মনে করছেন তার সহকর্মীরা। তাই সিদ্ধান্ত বদলে আবারও রূপালি পর্দা নিয়মিত হবেন তিনি, এমনটাই প্রত্যাশা সবার।

আপনার মন্তব্য

আলোচিত