বিনোদন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৭ ২৩:২৭

‘যৌনতা পুরুষের জন্য মজা, অথচ নারীর ক্ষেত্রে তা অপরাধ’

কঙ্গনা রানাওয়াত পুরুষ বিদ্বেষী নন। তবে এবার যেভাবে নারীবাদী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত টেলিভিশন সাক্ষাৎকারে মার-মার, কাট-কাট মন্তব্য করেছেন। তাতে অনেকে তাকে পুরুষ বিদ্বেষী বলার চেষ্টা করেছেন। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্কও।

সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, 'পুরুষের জন্য যৌনতা একটা মজা, নারীর ক্ষেত্রে তা অপরাধ।'

তিনি অভিযোগ করেন, বলিউডে নাকি পুরুষতান্ত্রিক ব্যবস্থা কায়েম রয়েছে। আর যার মাশুল গুণতে হয় নারীদের। বাবারা তাদের ক্যাসেনোভা ছেলের সমস্ত কিছু মেনে নেয়, কিন্তু মেয়ে হলে তাকে থাকতে হয় ঘেরাটোপের মধ্যে।

জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী এবারাই প্রথম নয়, এর আগেও একই অভিযোগে সরব ছিলেন তিনি। সূত্র: জি-নিউজ

আপনার মন্তব্য

আলোচিত