৩১ আগস্ট, ২০১৮ ১৮:২৭
বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রায়ের উপর খেপেছেন ‘পদ্মাবত’ পরিচালক সঞ্জয় লিলা বানশালি।
‘বম্বে টকিজ’ নির্মাতা অনুরাগ ক্যাসপের আসন্ন সিনেমা ‘গুলাব জামুন’ এ প্রস্তাব পাওয়ার পরই নাকি সঞ্জয় লীলা বানশালির সিনেমায় না করে দেন ঐশ্বরিয়া রায় বচ্চন।
এখানেই শেষ নয়; বলিউডের আনাচে কানাচে জোড় গুঞ্জন চলছে দীর্ঘ ৮ বছর পর স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বাধার জন্যই নাকি বানশালির সিনেমা ছেড়েছেন তিনি। আর ঐশ্বরিয়ার এহেন মন্তব্যে বেজায় নাখোশ হয়েছেন সঞ্জয় লিলা বানশালি।
তার দাবি ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ এর জন্যও নাকি কখনও সিনেমাতে অভিনয়ের জন্য ডাকা হয়নি বলে জানান বানশালি। এরপরও যা বলা হচ্ছে তার পুরোটাই গুজব বলেও দাবি করেছেন তিনি।
জিনিউজ জানায়, এ বিষয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতার পক্ষ থেকে জানানো হয়, ক’বছর আগে ‘বাজিরাও মাস্তানি’-র কথা প্রকাশ্যে আনেন তিনি।‘বাজিরাও মাস্তানি’ জন্য ওই সময় তার প্রথম পছন্দের তালিকায় ছিলেন কারিনা কাপুর। কিন্তু, কোন কারণে কারিনার সঙ্গে কাজ করা হয়নি ওই সময়।
তবে ‘পদ্মাবত’-এর জন্য প্রথম থেকেই দীপিকা পাডুকনকে বেছে নিয়েছিলেন বলেও জানিয়েছেন এই পরিচালক। এই সিনেমার জন্য কখনও অন্য কোনও অভিনেত্রীর কথা ভাবা হয়নি বলেও দাবি করেছেন বানশালি। কিন্তু, কীভাবে এই ধরনের গুজব মুড়ি মুরকির মত ছড়িয়ে পড়ছে, সে বিষয়েও প্রশ্ন তোলেন বলিউডের এই পরিচালক। এসব বিষয়ে যা বলা হচ্ছে, তার পুরোটাই গুজব বলেও উড়িয়ে দেন এই গুনি নির্মাতা।
আরাধ্যার জন্মের পর ‘জজবা’ দিয়ে রুপালি পর্দায় ফেরেন সাবেক মিস এই ওয়ার্ল্ড পরিচালক সঞ্জয় কাপুরের ওই সিনেমায় কাজ করেনি ‘রাই এফেক্ট’। এরপর ফ্লপ হয় ঐশ্বরিয়ার ‘সর্বজিত’। হালফিলের ‘ফান্নে খান’-ও বলিউডে সেভাবে পসার জমাতে পারেনি। সবকিছু মিলিয়ে ঐশ্বর্য কি এবারে আবার বলিউডে ‘গুলাব জামুন’দিয়ে নতুন ধামাকা দেখা পারবেন। তাই এখন দেখার বিষয়।
আপনার মন্তব্য