২৪ মার্চ, ২০১৬ ০৯:১৪
ভারতের গুজরাটে ধুমধাম করে 'অদ্ভুত' এক বিয়ের আয়োজন করা হয়েছে। ওই বিয়েতে অতিথি প্রায় ৭শ’ এবং বিয়ের মোট খরচ হবে প্রায় ১৮ লাখ রুপি।
বিয়ের পাত্র অর্জুন বাগাডানার আর পাত্রী পুনম আহমেদাবাদের বাসিন্দা। ওই বিয়েকে কেন্দ্র করে ব্যাপক কৌতুহল আর উত্তেজনা বিরাজ করছে এলাকায়।
এত উতসাহ উদ্দীপনার কারন হলো, ওই বিয়ের বর-কনে আসলে এক জোড়া গরু। তাদের বিয়েতেই এ বিশাল আয়োজন।
তবে বিষয়টি নিয়ে সমালোচনাও কম হচ্ছেনা। ভারতের অন্ধ্রপ্রদেশ, হরিয়ানার মতো প্রদেশগুলোতে যখন কৃষক দেনার দায়ে জর্জরিত হয়ে আত্মহননের পথ বেছে নেয়, যেখানে চরম দুর্দশায় দিনযাপন করছে মানুষ সেখানে কিনা গরুর বিয়েতে খরচ করা হচ্ছে ১৮ লাখ রুপি।
আজ অর্জুন আর পুনমের বিয়ে হবে। এ নিয়ে আয়োজনের শেষ নেই। প্রসানা চেরিটেবল ট্রাস্টের আয়োজনেই ওই বিয়ে সম্পন্ন হবে। আর এটাই হয়তো ভারতের ইতিহাসে প্রথম ঐতিহাসিক গরুর বিয়ে। পুনমের মালিক এবং প্রসানা ট্রাস্টের মালিক বিজয়ভাই বলেন, আমি ৩০ বছর ধরে পুনমকে লালন-পালন করছি। আমি ওর বিয়েতে যে খরচ করছি এটা ওর পাওনা। আমি তো ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসি।
আপনার মন্তব্য