১২ জুলাই, ২০২৬ ১৩:৩৩
কাতারের সাবেক আমির ও দেশটির ‘ফাদার আমির’ শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন।
রোববার সকালে আমিরি দিওয়ানের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় জানানো হয়েছে এই তথ্য। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর আলজাজিরার।
শোকবার্তায় বলা হয়েছে, আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি অবিচল ঈমান রেখে আমিরি দিওয়ান গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছে। মহান আল্লাহ তার প্রতি রহম করুন। ফাদার আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।
শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছিলেন। জ্বালানি সম্পদে সমৃদ্ধ এই মধ্যপ্রাচ্যের দেশটির আধুনিক রূপান্তর ও বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনে প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করা হয় তাকে।
তার শাসনামলে কাতার এক অবিশ্বাস্য অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের মধ্য দিয়ে যায়। যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশটির মর্যাদাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।
আপনার মন্তব্য