৩১ জানুয়ারি, ২০১৫ ১২:৩১
বরিশালের গৌরনদী উপজেলার আঁড়িয়াল খা নদীতে ‘এমভি মানসী’ নামে একটি যাত্রীবাহী লঞ্চে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হোসনাবাদ স্টিমার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট গৌরনদী থানা পুলিশ।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, উপজেলার হোসনাবাদ স্টিমার ঘাট এলাকা অতিক্রমকালে নদীর পাড় থেকে লঞ্চে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা।
এতে লঞ্চের দোতলার ডেকের জানালার একটি পর্দা পুড়ে যায়। এ সময় লঞ্চের প্রায় দুইশতাধিক যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা ভয়ে ছোটাছুটি করে। পরে আগুন নেভিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আপনার মন্তব্য