৩১ জানুয়ারি, ২০১৫ ২২:৩৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন করার প্রায় ২০ ঘণ্টা পর এই সংযোগ দেওয়া হয়।
শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে খুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে। নানা নাটকীয়তার পর শনিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
বিদ্যুৎ সংযোগ দিয়ে যাওয়ার সময় লাইনম্যানদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন, আমাদের বলা হয়েছে সংযোগ দেওয়ার জন্য। আমরা সংযোগ দিয়েছি।
এদিকে শুক্রবার রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর খালেদার কার্যালয়ের নিজস্ব জেনারেটরে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়।
কিন্তু সকাল নাগাদ জ্বালানি ফুরিয়ে গেলে জেনারেটরও বন্ধ হয়ে যায়। দুপুর নাগাদ দুই ড্রাম তেল এনে ফের চালু করা হয় জেনারেটর।
কিন্তু ওই সময়ের মধ্যে খালেদা জিয়ার কার্যালয়ের কেবল টিভি লাইন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এমন পরিস্থিতিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীরা সন্ধ্যায় খালেদা জিয়ার কার্যালয়ের সামনে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে সেখান থেকে ১৩ জনকে আটক করা হয়।
আপনার মন্তব্য