০৪ ফেব্রুয়ারি , ২০১৫ ১২:০৮
রাজধানীর শাহজাহানপুরে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে এক বিএনপি কর্মী আহত হয়েছেন।
বুধবার ভোর পাঁচটার দিকে শাহজাহানপুরে আমতলা মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবকের নাম কাউসার আহমেদ (৩০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাহানপুর থানার এসআই মোস্তফা বলেন, ‘বুধবার ভোরে আমতলা মোড়ে কয়েকজন যুবক হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে। এতে কাউসার গুলিবিদ্ধ হয়।’
এসআই জাফর বলেন, ‘পুলিশ তিন রাউন্ড শটগানের গুলি ছুঁড়েছে।’
আহত কাউসারের বাবার নাম শামসুল হক। বাসাবোর সবুজবাগ এলাকায় ১১৯ পাটোয়ারীর গলিতে তাদের বাসা।তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ।
আপনার মন্তব্য