সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০২১ ১৭:৫৬

করোনায় দেশে আরও ৪ প্রাণহানি

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৯২২ জন।

১৩ নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জন।

রোববার (১৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২১২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৫১৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৮৪ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন এবং চট্টগ্রাম বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত